ইসলামী ব্যাংক পর্ষদ প্রতিনিধির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বুধবার (১৭ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহী সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারী ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন। ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম। প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য, লক্ষ লক্ষ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি মানুষের আর্থিক কার্যক্রমের সঙ্গে এই প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু আমাদের প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেন, এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা,

ইসলামী ব্যাংক পর্ষদ প্রতিনিধির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

বুধবার (১৭ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহী সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারী ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন।

ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।

প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য, লক্ষ লক্ষ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি মানুষের আর্থিক কার্যক্রমের সঙ্গে এই প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে।

সুতরাং ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু আমাদের প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি বলেন, এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা, পেশাদারত্ব এবং নিরলস পরিশ্রমের ফলেই ইসলামী ব্যাংক একসময় শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। গত কয়েক বছরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে এ ব্যাংক।

তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি কখনো হারিয়ে যায় না; সঠিক নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই শক্তিকে আবারও জাগিয়ে তোলা যায়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ পেশাদারত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে।

যথাসময়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী, দক্ষ এবং গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow