ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে: জামায়াত আমির

ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের রেমিট্যান্সের ৩২ শতাংশ একাই আহরণ করে ইসলামী ব্যাংক। এ ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। তিনি বলেন, ‘সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না। এ দেশের ব্যাংকের মূল মালিক জনগণ। জনগণকে বলবো— জেগে উঠুন, আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন। থামিয়ে দিন, থামিয়ে দিতেই হবে।’ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। \'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ\' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে ১১ দ

ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে: জামায়াত আমির

ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের রেমিট্যান্সের ৩২ শতাংশ একাই আহরণ করে ইসলামী ব্যাংক। এ ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে।

তিনি বলেন, ‘সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না। এ দেশের ব্যাংকের মূল মালিক জনগণ। জনগণকে বলবো— জেগে উঠুন, আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন। থামিয়ে দিন, থামিয়ে দিতেই হবে।’

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে ১১ দলীয় ঐক্যজোট।

বিরোধীদল শুধু রাজনীতির পটপরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পটপরিবর্তন করতে চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানেই হোক, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষাব্যবস্থায়, দেশের আইন অঙ্গনে যেখানেই হোক ইনশাআল্লাহ আমরা বসে থাকবো না। জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আরএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow