ইসিতে জামায়াতের আয়-ব্যয়ের হিসাব জমা, ব্যয়ে ঘাটতি ২৩ লাখ টাকা

২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়ের তুলনায় ব্যয় প্রায় ২৩ লাখ ৬৩ হাজার টাকা বেশি হয়েছে। বছরটিতে দলটির আয় ছিল ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা, আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেওয়া দলটির ২০২৫ সালের আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট ব্যয় আয়ের তুলনায় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। এছাড়া, বছর শেষে জামায়াতে ইসলামীর নগদ অর্থ ও ব্যাংক স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা। অন্যদিকে, ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে দলটির আয় দেখানো হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে বছর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। অর্থাৎ ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে, পাশাপাশি ব্যয়ও আয়ের তুলনায় বেশি হয়েছে।

ইসিতে জামায়াতের আয়-ব্যয়ের হিসাব জমা, ব্যয়ে ঘাটতি ২৩ লাখ টাকা

২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়ের তুলনায় ব্যয় প্রায় ২৩ লাখ ৬৩ হাজার টাকা বেশি হয়েছে। বছরটিতে দলটির আয় ছিল ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা, আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেওয়া দলটির ২০২৫ সালের আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট ব্যয় আয়ের তুলনায় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে।

এছাড়া, বছর শেষে জামায়াতে ইসলামীর নগদ অর্থ ও ব্যাংক স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা।

অন্যদিকে, ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে দলটির আয় দেখানো হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে বছর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। অর্থাৎ ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে, পাশাপাশি ব্যয়ও আয়ের তুলনায় বেশি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow