ইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুটের সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসীমউদদীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এ এলাকায় একটি খেলার মাঠসহ ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। পথসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।   তিনি বলেন, আমরা এমন একটি ঢাকা শহর গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে যে কোনো সময় চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।   আরও পড়ুনঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা  খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুদের শারীরি

ইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুটের সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসীমউদদীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এ এলাকায় একটি খেলার মাঠসহ ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তারেক রহমান।

পথসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।  

তিনি বলেন, আমরা এমন একটি ঢাকা শহর গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে যে কোনো সময় চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।  

আরও পড়ুন
ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান 
জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা 

খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি বিকেলে বয়স্ক ও নারীরাও এসব মাঠে হাঁটাচলা করতে পারবেন।  

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকার আরেকটি দীর্ঘদিনের দাবি হচ্ছে ইসিবি চত্বর থেকে জসীমউদদীন পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট নিরসনে সড়কটি প্রশস্ত করা হবে।

তারেক রহমান আরও বলেন, আমি এই এলাকারই সন্তান, শৈশব থেকে এখানেই বড় হয়েছি এবং আমার সন্তানদের জন্মও এই এলাকাতেই। সে কারণেই এলাকার মানুষের সুখ-দুঃখ আমি গভীরভাবে অনুভব করি।  

বক্তব্যের শেষ অংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।  

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow