লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে দেখে নিন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
চাকরির ধরন : বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
পদ সংখ্যা : ১টি
লোকবল নিয়োগ : ২ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.islamia.org.bd
আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম : ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ : পেশেন্ট রিলেশনস/বিলিং/কল সেন্টার
পদসংখ্যা : ০২টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি
অন্য যোগ্যতা : কম্পিউটারের প্রাথমিক জ্ঞান
অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : ১৮ থেকে ২০ হাজার টাকা (মাসিক)
অন্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতাজনিত ছুটি নগদীকরণ, ছয় মাসের জন্য সম্পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বীমা এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরও অন্য সুবিধা এবং ভাতা।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৭ এপ্রিল ২০২৬