ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ। পুলিশ সূত্র জানায়, শিবালয়ের টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফসেরের ছেলে জিগির আলীকে (৩৬) গ্রেফতার করা হয়। গ্রেফতার ফয়েজ আহমেদ শিবালয় ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। এ সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শিবালয়ের টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফসেরের ছেলে জিগির আলীকে (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়েজ আহমেদ শিবালয় ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

এ সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সজল আলী/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow