ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা, সমালোচকদের কড়া জবাব গার্দিওলার
‘যদি আপনার স্ত্রী ও সন্তানদের ওখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতে দেখতেন, তাহলে আপনি কী করতেন?’ ফিলিস্তিন ইস্যুতে এভাবেই সাংবাদিককে একহাত নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো ম্যাচে জয় দিয়ে এই প্রথম কেউ শিরোপা জয় করলো। কাতালানদের শিরোপা উদযাপনের মিছিলে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল ফিলিস্তিনি পতাকা উড়ান। যা নিয়ে হচ্ছে সমালোচনা। খোদ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, এসব তার পছন্দ না। তবে উল্টো মত দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে ওই প্রসঙ্গ এলে বরং সাংবাদিককেই ধুয়ে দিয়েছেন তিনি। সাংবাদিক প্রশ্ন করেছিলেন-লামিন ইয়ামালের লিগ শিরোপা উদযাপনের সময়কার কর্মকাণ্ড সম্পর্কে আপনার কী মতামত? এবং একজন খেলোয়াড়ের কি ফুটবলের বাইরের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা উচিত? জবাবে গার্দিওলা বলেন, ‘আর আপনারও কি এমন বিষয় নিয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা উচিত নয়, যেটা আপনার বিশেষজ্ঞতার মধ্যে পড়ে না? আপনি এখানে এসেছেন আগামীকালের ক্রিস্টাল প্যালেস ম্য
‘যদি আপনার স্ত্রী ও সন্তানদের ওখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতে দেখতেন, তাহলে আপনি কী করতেন?’ ফিলিস্তিন ইস্যুতে এভাবেই সাংবাদিককে একহাত নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো ম্যাচে জয় দিয়ে এই প্রথম কেউ শিরোপা জয় করলো।
কাতালানদের শিরোপা উদযাপনের মিছিলে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল ফিলিস্তিনি পতাকা উড়ান। যা নিয়ে হচ্ছে সমালোচনা। খোদ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, এসব তার পছন্দ না।
তবে উল্টো মত দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে ওই প্রসঙ্গ এলে বরং সাংবাদিককেই ধুয়ে দিয়েছেন তিনি।
সাংবাদিক প্রশ্ন করেছিলেন-লামিন ইয়ামালের লিগ শিরোপা উদযাপনের সময়কার কর্মকাণ্ড সম্পর্কে আপনার কী মতামত? এবং একজন খেলোয়াড়ের কি ফুটবলের বাইরের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা উচিত?
জবাবে গার্দিওলা বলেন, ‘আর আপনারও কি এমন বিষয় নিয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা উচিত নয়, যেটা আপনার বিশেষজ্ঞতার মধ্যে পড়ে না? আপনি এখানে এসেছেন আগামীকালের ক্রিস্টাল প্যালেস ম্যাচ নিয়ে আমাকে প্রশ্ন করতে। তারপরও আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি...।’
তারপর নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে গার্দিওলা বলেন, ‘একজন ফুটবল খেলোয়াড় লাখো মানুষের অনুসরণীয় আদর্শ, এবং তার মতামতের প্রভাব রয়েছে। তাই প্রয়োজন হলে তার নিজের মত প্রকাশ করা উচিত। যদি আপনি আপনার স্ত্রী ও সন্তানদের ওখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতে দেখতেন, তাহলে আপনি কী করতেন? আপনি কি এখানে প্রেস কনফারেন্সে এসে একজন খেলোয়াড়ের জার্সি পরে বলের পেছনে দৌড়ানোর কথা বলতেন? অবশ্যই না!’
পরের অংশ আরও কঠোর হয়ে উঠেন গার্দিওলা। ম্যানসিটি কোচ বলেন, ‘আপনারা ঠিক করে দিতে পারেন না আমরা কোন বিষয় নিয়ে কথা বলব। তাই এসব বিষয় আপনার বিশেষজ্ঞতার বাইরে পড়ে। লামিনের অবস্থান এমন কিছু, যা নিয়ে তার গর্ব করা উচিত — সে এখন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।’
এমএমআর
What's Your Reaction?