ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেফতার

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। আরও পড়ুন এখন কি বলতে পারবো উনি ঋণ খেলাপি: আসলাম চৌধুরীকে নিয়ে জামায়াতের এমপি তিনি জানান, মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল থেকে ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। আরও পড়ুন পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তার নামে বিভিন্ন থানায় অন্তত ২০টি ওয়ারেন্ট রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। কেআর/কেএসআর

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেফতার

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল থেকে ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

তার নামে বিভিন্ন থানায় অন্তত ২০টি ওয়ারেন্ট রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow