ই-পাসপোর্টে থাকছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ, উত্তরার আজমপুরে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি স্থান পেয়েছে। একই সঙ্গে ই-পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার (১৯ জুলাই) সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে জলছাপগুলো নতুনভাবে সাজানো হয়েছে। পরিবর্তিত জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং বাংলাদেশের জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের শহীদ ওয়াসি

ই-পাসপোর্টে থাকছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ, উত্তরার আজমপুরে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি স্থান পেয়েছে। একই সঙ্গে ই-পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার (১৯ জুলাই) সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে জলছাপগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

পরিবর্তিত জলছাপে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং বাংলাদেশের জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি স্থান পেয়েছে। এই তিনটি ছবিকে একত্রে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ নামে জলছাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া নতুন ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে। এখন থেকে যেসব নতুন পাসপোর্ট ইস্যু করা হবে, সেগুলোতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) পরিষেবা চালু করা হয়। সে সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো—‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ই-পাসপোর্টের নকশায় কয়েকটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে একাধিক সভা শেষে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন কয়েকটি ছবি জলছাপে যুক্ত করে সরকারি আদেশ জারি করা হয়েছে।

নতুন ই-পাসপোর্টের জলছাপে যা থাকছে

নতুন ই-পাসপোর্টের জলছাপে থাকছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবনসহ সমুদ্রসৈকতের ছবি (নৌকা ব্যতীত), সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, ঢাকার আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বান্দরবানের স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, খ্রিষ্টধর্মের হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।

যেসব জলছাপ বাদ দেওয়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন নকশায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের জলছাপ বাদ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ও সংশোধিত জলছাপ যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার নতুন সব ই-পাসপোর্টে সংশোধিত জলছাপ ব্যবহার করা হবে।

টিটি/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow