ঈদযাত্রার জন্য খুলে দেওয়া হলো মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার নতুন ৫ লেন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকাগামী সড়কের ৫টি নতুন লেন পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) দুপুর ১টায় লেনগুলো খুলে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী লেনের কাউন্টারগুলোতে যানবাহনের জট বেঁধে আছে। দ্রুত টোল গ্রহণের ব্যবস্থা না থাকায় এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে সেতুর নিকটবর্তী নবনির্মিত পাঁচটি লেন খুলে দিতে কাজ করছে সেতু বিভাগের লোকজন। মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সেইসঙ্গে সড়কে যানবাহনের চাপ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনকে যানজট মুক্ত রাখতেই ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে। মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাবেল বলেন, টোলপ্লাজা এলাকা যানজটমুক্ত রাখতে ও যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নবনির্মিত ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে। মূলত লেনগুলো গত ২২ তারিখ উদ্বোধন করা হয়। টেকনিকেল কিছু কাজ বাকি ছিল, সেগুলো সম্পন্ন শেষে আজ খুলে দেওয়া হয়। ঢাকাগামী প্রাইভেটকার চালক মাহবুব বলেন, প্রায় সময় এখানে

ঈদযাত্রার জন্য খুলে দেওয়া হলো মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার নতুন ৫ লেন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকাগামী সড়কের ৫টি নতুন লেন পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) দুপুর ১টায় লেনগুলো খুলে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী লেনের কাউন্টারগুলোতে যানবাহনের জট বেঁধে আছে। দ্রুত টোল গ্রহণের ব্যবস্থা না থাকায় এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে সেতুর নিকটবর্তী নবনির্মিত পাঁচটি লেন খুলে দিতে কাজ করছে সেতু বিভাগের লোকজন।

মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সেইসঙ্গে সড়কে যানবাহনের চাপ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনকে যানজট মুক্ত রাখতেই ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে।

মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাবেল বলেন, টোলপ্লাজা এলাকা যানজটমুক্ত রাখতে ও যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নবনির্মিত ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে। মূলত লেনগুলো গত ২২ তারিখ উদ্বোধন করা হয়। টেকনিকেল কিছু কাজ বাকি ছিল, সেগুলো সম্পন্ন শেষে আজ খুলে দেওয়া হয়।

ঈদযাত্রার জন্য খুলে দেওয়া হলো মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার নতুন ৫ লেন

ঢাকাগামী প্রাইভেটকার চালক মাহবুব বলেন, প্রায় সময় এখানে যানজট লেগে থাকে। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

টোলপ্লাজা এলাকায় ডিউটিরত দাউদকান্দি মডেল থানার এসআই মো. রেজাউল বলেন, প্রতিনিয়ত যানজট লেগে থাকে। নতুন লেনগুলো খুলে দেয়ার ফলে আশা করছি এখানকার ভোগান্তি কমে আসবে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, টোলপ্লাজায় ধীরগতিতে টোল গ্রহণের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন লেন খুলে দেওয়া হলে ভোগান্তি কমে আসবে বলে মনে করছি।

এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়ক যানজটমুক্ত রাখতে পরীক্ষামূলকভাবে ৫টি লেন খুলে দেওয়া হয়েছে। আমাদের কিছু টেকনিকেল কাজ এখনও বাকি আছে। যেমন বুথগুলোর স্টিক এখনও ইনস্টল করা হয়নি। তারপরও সড়কের পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow