ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে সরকারের নতুন পদক্ষেপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, ঈদযাত্রাকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম জোরদার করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে সরকারের নতুন পদক্ষেপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, ঈদযাত্রাকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম জোরদার করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

ব্রিফিংয়ে নগরবাসীর উদ্দেশে সতর্কতামূলক কিছু পরামর্শও দেন মো. সরওয়ার। তিনি বলেন, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।

তিনি আরও বলেন, ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পথচারী ও যাত্রীদের প্রতি। নগরবাসীর ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করে কাজ করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow