ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা: ঢাকাসহ ৯ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে যখন ঘরমুখো মানুষের ভিড় সড়ক, নৌ ও রেলপথে ক্রমে বৃদ্ধি পাচ্ছে; ঠিক তখনই ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ঈদযাত্রায় দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow