ঈদযাত্রায় সুখবর, চলবে অতিরিক্ত ১০ ট্রেন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী চাপ সামাল দিতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, “আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।” তিনি আরও জানান, সকালে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী চাপ সামাল দিতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, “আজ দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।”
তিনি আরও জানান, সকালে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
What's Your Reaction?