ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তায় কঠোর অবস্থানে র্যাব-১৪
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। দাপুনিয়া পশুর হাট রবিবার (২৪ মে) বিকেলে পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে মানুষের সমাগম ও বিপুল অর্থের লেনদেন বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।র্যাব জানায়, দাপুনিয়া বাজারসহ গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে পোশাকী ও সাদা পোশাকে টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে বিশেষ নজরদারি দল সার্বক্ষণিক হাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ঈদ মৌসুমে সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি গ্রহণ করেছে র্যাব। হাট এলাকা ও আশপাশের সড়কে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এছাড়া পশুবাহী ট্রাক কিংবা হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অতিরিক্ত হাসিল আদায় বা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
দাপুনিয়া পশুর হাট রবিবার (২৪ মে) বিকেলে পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে মানুষের সমাগম ও বিপুল অর্থের লেনদেন বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাব জানায়, দাপুনিয়া বাজারসহ গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে পোশাকী ও সাদা পোশাকে টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে বিশেষ নজরদারি দল সার্বক্ষণিক হাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ঈদ মৌসুমে সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি গ্রহণ করেছে র্যাব। হাট এলাকা ও আশপাশের সড়কে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এছাড়া পশুবাহী ট্রাক কিংবা হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অতিরিক্ত হাসিল আদায় বা ক্রেতা-বিক্রেতাদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানিয়েছে র্যাব-১৪।
সাধারণ মানুষের প্রতি সতর্কতামূলক বার্তায় র্যাব জানায়, হাটের নির্ধারিত সীমানার বাইরে রাস্তার পাশে পশু কেনাবেচা বা অবস্থান না করতে। এতে জনদুর্ভোগ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ে। পাশাপাশি অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, বড় অঙ্কের টাকা লেনদেনে সতর্ক থাকা এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জাল টাকা প্রতিরোধে পশুর হাটে বিশেষ দল ও জাল টাকা শনাক্তকারী মেশিন মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ময়মনসিংহের মাসকান্দা, শম্ভুগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে বিশেষ নজরদারি শুরু করেছে র্যাব-১৪। জনভোগান্তি কমানো এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানানো হয়। পরিশেষে র্যাব-১৪ এর পক্ষ থেকে বলা হয়, "সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য আনন্দময় ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে র্যাব-১৪ সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর।"
What's Your Reaction?