ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক

পবিত্র ঈদুল ফিতরের যাত্রায় ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে গাজীপুরে শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন। শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদের আগের রাত পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মোল্লা ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে যানজট নিরসন ও চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত থেকে অবৈধ হকার, দোকানপাট সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেছেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। উদ্বোধনকালে শওকত হোসেন সরকার সাংবাদিকদের বলেন, বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এসব স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হবে না, সড়ক দখল করে হকার থাকবে না। উল্টোপথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম মেনে সবাইকে চলতে হবে। তিনি আরও বলেন, নাগরিক সুবিধা সবার আগে নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট হতে দেওয়া হবে না। এ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক

পবিত্র ঈদুল ফিতরের যাত্রায় ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে গাজীপুরে শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন। শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদের আগের রাত পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মোল্লা ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে যানজট নিরসন ও চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত থেকে অবৈধ হকার, দোকানপাট সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেছেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধনকালে শওকত হোসেন সরকার সাংবাদিকদের বলেন, বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এসব স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হবে না, সড়ক দখল করে হকার থাকবে না। উল্টোপথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম মেনে সবাইকে চলতে হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক

তিনি আরও বলেন, নাগরিক সুবিধা সবার আগে নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট হতে দেওয়া হবে না। এছাড়া গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখ লাখ মানুষ গাজীপুর ছেড়ে গ্রামের বাড়িতে যায়। ফলে চান্দনা চৌরাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এবার চান্দনা চৌরাস্তায় অবৈধ হকার, দোকানপাট উচ্ছেদসহ সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা কাজ করবে। কোথাও কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেদিকে নজর রাখা হবে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow