ঈদুল আজহা গেলো, এখনো মে মাসের বেতন পাননি মাদরাসা শিক্ষকরা

ঈদুল আজহা পেরিয়ে জুন মাসের ১৬ তারিখেও মাদরাসার কোনো শিক্ষক মে মাসের বেতন পাননি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রংপুর-৬ আসসের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন বলেন, একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই। আমারও মা নেই। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন। তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদরাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো তারা পাননি। তো আমার প্রশ্ন হল যে, যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। মো. নুরুল আমীন বলেন, আমার শেষ কথা আমার মা নেই, ওই

ঈদুল আজহা গেলো, এখনো মে মাসের বেতন পাননি মাদরাসা শিক্ষকরা

ঈদুল আজহা পেরিয়ে জুন মাসের ১৬ তারিখেও মাদরাসার কোনো শিক্ষক মে মাসের বেতন পাননি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন।
 
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

রংপুর-৬ আসসের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন বলেন, একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই।

আমারও মা নেই। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন। তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদরাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো তারা পাননি। তো আমার প্রশ্ন হল যে, যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে।

মো. নুরুল আমীন বলেন, আমার শেষ কথা আমার মা নেই, ওই লোকটার মা থাকবে না কেউই থাকবে না। কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি মা আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদরাসা শিক্ষকদের বেতন দেওয়ার জন্য অনুরোধ করছি, সেইসঙ্গে ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow