ঈদের আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগের দিনই এ সিদ্ধান্তের খবর পান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (২৭ মে) সকালে তাকে বহিষ্কার করা হয়। রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত বানারীপাড়া উপজেলা বিএনপির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বারবার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার আগের দিনই এ সিদ্ধান্তের খবর পান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (২৭ মে) সকালে তাকে বহিষ্কার করা হয়।
রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত বানারীপাড়া উপজেলা বিএনপির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বারবার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
What's Your Reaction?