ঈদের আগে আলি ওয়াহিদ নিয়ে সুখবর দিল বাফুফে
বাংলাদেশের ফুটবলে যুক্ত হচ্ছে আরও এক হাই প্রোফাইল প্রবাসী ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের অন্যতম সেরা প্রতিভা ফারহান আলি ওয়াহিদ। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম এই তথ্য জানান। তিনি বলেন, ইংল্যান্ডের দুই প্রবাসী ফুটবলার ফারহান আলি ওয়াহিদ ও তার ভাই রায়ান আলি ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছাপোষণ করেছেন। তিনি আরও বলেন, ফারহানকে জাতীয় দলে খেলানোর কথা চিন্তা করা হচ্ছে। অন্যদিকে রায়ানও বয়সভিত্তিক দলে খেলার জন্য সম্মত হয়েছেন। ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় অবস্থান করার সময় ফারহানের এজেন্টের কাছ থেকে মেইল পান ফাহাদ। এরপরই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলে তাকে দলে নেয়ার প্রক্রিয়া শুরু করেন বলে জানান তিনি। এই তরুণ ফুটবলার, তার পরিবার এবং এজেন্টকে নিয়ে জুম মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়। ফাহাদ করিম বলেন, 'আমরা (এজেন্টের সঙ্গে) আলচনা করি এবং সম্মত হই যে, ফারহান, রায়ান এবং তার বাবাকে নিয়ে একই সঙ্গে জুম মিটিং করতে চাই, যেটা আমি সবসময়ই করি। কারণ খেলোয়াড়ের অভিভাবকের কনসেন্ট জরুরি, বিশ
বাংলাদেশের ফুটবলে যুক্ত হচ্ছে আরও এক হাই প্রোফাইল প্রবাসী ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের অন্যতম সেরা প্রতিভা ফারহান আলি ওয়াহিদ।
মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম এই তথ্য জানান।
তিনি বলেন, ইংল্যান্ডের দুই প্রবাসী ফুটবলার ফারহান আলি ওয়াহিদ ও তার ভাই রায়ান আলি ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছাপোষণ করেছেন।
তিনি আরও বলেন, ফারহানকে জাতীয় দলে খেলানোর কথা চিন্তা করা হচ্ছে। অন্যদিকে রায়ানও বয়সভিত্তিক দলে খেলার জন্য সম্মত হয়েছেন।
ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় অবস্থান করার সময় ফারহানের এজেন্টের কাছ থেকে মেইল পান ফাহাদ। এরপরই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলে তাকে দলে নেয়ার প্রক্রিয়া শুরু করেন বলে জানান তিনি। এই তরুণ ফুটবলার, তার পরিবার এবং এজেন্টকে নিয়ে জুম মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়।
ফাহাদ করিম বলেন, 'আমরা (এজেন্টের সঙ্গে) আলচনা করি এবং সম্মত হই যে, ফারহান, রায়ান এবং তার বাবাকে নিয়ে একই সঙ্গে জুম মিটিং করতে চাই, যেটা আমি সবসময়ই করি। কারণ খেলোয়াড়ের অভিভাবকের কনসেন্ট জরুরি, বিশেষ করে অরিজিন ফুটবলারের ক্ষেত্রে। আমি বাংলাদেশে ফিরে ১ তারিখে জুম মিটিং করি, যেখানে রায়ান, ফারহান ও তার বাবা ছিলেন, আরেক দিকে অ্যাডাম ছিলেন (এজেন্ট) আর আমি ছিলাম। আমরা ৪০-৪৫ মিনিট আমরা বিস্তারিত আলোচনা করি, যেখানে ফারহানের অনেক প্রশ্ন ছিল, রায়ানও কিছু কথা বলে এবং তাদের বাবা–যাকে আমি আব্দুল ভাই ডাকি, তিনিও অনেক কিছু জিজ্ঞাসা করেন এবং ভাবিও (ফারহানের মা) কিছু খোঁজ নেন।'
সেই মিটিং শেষেই ফারহানের বাবা তার দুই ছেলের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দেন বলে জানান ফাহাদ। এটিকে নিজের সংগঠক ক্যারিয়ারের সেরা দিন বলেও আখ্যা দেন এই দেশের এই ফুটবল সংগঠক।
ফাহাদ আরও বলেন, 'এরপর তাৎক্ষণিক আমরা তাদের দুজনের সকল ডকুমেন্টস সংগ্রহ করে ফেলি এবং কিছুটা প্রাথমিক কাজও আমরা এরই মধ্যে সম্পন্ন করেছি। আমরা আশা করছি ঈদের পরপরই তাদের কাজ একদম পুরোদমে হবে। আমরা খুবই আশাবাদী যে জুলাইয়ের প্রথম সপ্তাহে থেকে সর্বোচ্চ মাঝামাঝির মধ্যে তাদের উভয়েরই পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজ তৈরি হয়ে যাবে।'
ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলে খেলা ফারহান বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগ টুয়ে। সেখানে বেশ কয়েকবার লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়েরও মনোনয়ন। উইঙ্গার হিসেবে গোল করানোর পাশাপাশি গোল করতেও পটু তিনি। বাংলাদেশের জাতীয় দলে তার অন্তর্ভূক্তি দারুণ সংযোজন হবে বলে মনে করেন ফাহাদ।
ফাহাদ বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশ যে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের বা বিদেশে গিয়ে খেলার কথা চিন্তা করছে, সেখানেই ফারহানকে খেলানোর কথা চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে এই তরুণকে খেলানোর নিশ্চয়তা দিয়েছেন তিনি। সেপ্টেম্বর ও নভেম্বর দুই ফিফা উইন্ডোতেই ফারহানকে পাওয়া যাবে বলেও আশাবাদী ফাহাদ।
অন্যদিকে, রায়ান বর্তমানে ওকিং এফসি নামে একটি ক্লাবের হয়ে খেলছেন বলে জানান ফাহাদ। এর আগে তিনি গ্রাসরুট লেভেলে অ্যাশফোর্ড টাউনের হয়ে খেলেছেন। টিমটিকে জিতিয়েছেন গ্রাসরুট লেভেলের শিরোপাও। ডান পায়ে খেলতে অভ্যস্ত রায়ান মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও উইঙ্গার হিসেবে খেলতে পারেন। তাকে মূলত বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানান বাফুফের এই কর্তা।
What's Your Reaction?