ঈদের আনন্দ ভাগাভাগি করতে জনতার দ্বারে দ্বারে হুইপ অপু
পবিত্র ঈদুল আজহার আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ আংশিক) আসনের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় তিনি এই ঈদ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। জনগণের সঙ্গে আলাপকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে। তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়েও কথা বলেন। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের দিনে একজন শীর্ষ জ
পবিত্র ঈদুল আজহার আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ আংশিক) আসনের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় তিনি এই ঈদ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
জনগণের সঙ্গে আলাপকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে।
তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়েও কথা বলেন। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের দিনে একজন শীর্ষ জনপ্রতিনিধির সরাসরি মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও আন্তরিক হয়।
এরপর সন্ধ্যায় ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হুইপ অপু এমপি। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী এই ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
What's Your Reaction?