ঈদের ইত্যাদির চমক বুবলীর গান
বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া চিত্রনায়িকা বুবলী এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমক দিয়েছেন তিনি। পর্দায় বিভিন্ন গানে ঠোঁট মেলালেও এটি বুবলীর প্রথম কণ্ঠ দেওয়া গান। এবারের ঈদে প্রচারিতব্য ইত্যাদির বিশেষ পর্বে সংগীতশিল্পী ইমরান মাহমুদুরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন বুবলী। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। জানা গেছে, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। নির্মাণশৈলী, লোকেশন এবং ইমরান-বুবলীর কণ্ঠে গানটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবিতে দেখা যাবে নায়িকাকে। উল্লেখ্য, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানো ইত্যাদি অনুষ্ঠানের দীর্ঘদিনের একটি ধারা। এর আগে এই মঞ্চে গান গেয়েছেন ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি,
বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া চিত্রনায়িকা বুবলী এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমক দিয়েছেন তিনি। পর্দায় বিভিন্ন গানে ঠোঁট মেলালেও এটি বুবলীর প্রথম কণ্ঠ দেওয়া গান।
এবারের ঈদে প্রচারিতব্য ইত্যাদির বিশেষ পর্বে সংগীতশিল্পী ইমরান মাহমুদুরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন বুবলী। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। নির্মাণশৈলী, লোকেশন এবং ইমরান-বুবলীর কণ্ঠে গানটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবিতে দেখা যাবে নায়িকাকে।
উল্লেখ্য, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানো ইত্যাদি অনুষ্ঠানের দীর্ঘদিনের একটি ধারা। এর আগে এই মঞ্চে গান গেয়েছেন ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, নোবেল, তানিয়া আহমেদ, ঈশিতা, তারিন, অপি করিমসহ অনেক তারকা।
এবারের ইত্যাদি পর্বে নাচ পরিবেশন করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এছাড়া দর্শকদের সঙ্গে অভিনয় পর্বে থাকবেন মোশাররফ করিম এবং হাবিব ওয়াহিদ পরিবেশন করবেন একটি একক গান।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এদিকে শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন বুবলী। সম্প্রতি শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও তার ঘুরিয়ে দেওয়া মন্তব্যে গুঞ্জন আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি।
এলআইএ
What's Your Reaction?