ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর

পটুয়াখালীতে ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে হুসাইন আদনান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পটুয়াখালী সেতু সংলগ্ন মাঝগ্রাম এলাকার লাউকাঠি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আদনান পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম এলাকার মামুন তালুকদার ও উম্মে হাবিবা দম্পতির বড় ছেলে। পরিবারসহ দীর্ঘদিন ধরে তারা ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন। সেখানে একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো আদনান। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে আদনান। রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনের নদীতে নোঙর করা একটি ট্রলারে ওঠে সে। এসময় সেখান থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আদনান। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে নিহতের পরিবারের অভিযোগ, ট্রলারে থাকা কয়েকজন শিশু আদনানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের

ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর

পটুয়াখালীতে ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে হুসাইন আদনান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পটুয়াখালী সেতু সংলগ্ন মাঝগ্রাম এলাকার লাউকাঠি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম এলাকার মামুন তালুকদার ও উম্মে হাবিবা দম্পতির বড় ছেলে। পরিবারসহ দীর্ঘদিন ধরে তারা ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন। সেখানে একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো আদনান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে আদনান। রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনের নদীতে নোঙর করা একটি ট্রলারে ওঠে সে। এসময় সেখান থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আদনান। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

তবে নিহতের পরিবারের অভিযোগ, ট্রলারে থাকা কয়েকজন শিশু আদনানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow