ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি প্রকাশ
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরমধ্যে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায়। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। চলাচলের সময় ও বিরতি ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট পর পর। সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত। ১৫ মিনিট পর পর। সকাল ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। ১২ মিনিট পর পর। রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট। পর্যন্ত-১৫ মিনিট পর পর। মতিঝিল থেকে উত্তরা উত্তর
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরমধ্যে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায়। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
চলাচলের সময় ও বিরতি
ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
উত্তরা উত্তর থেকে মতিঝিল
সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট পর পর।
সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত। ১৫ মিনিট পর পর।
সকাল ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। ১২ মিনিট পর পর।
রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট। পর্যন্ত-১৫ মিনিট পর পর।
মতিঝিল থেকে উত্তরা উত্তর
সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১১টা ৩ মিনিট পর্যন্ত। ১৫ মিনিট পর পর।
বেলা ১১টা ৪ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। ১২ মিনিট পর পর।
রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। ১৫ মিনিট পর পর।
ডিএমটিসিএলের তথ্যমতে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।
টিকিট বিক্রির নিয়ম
সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।
রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সব স্টেশন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন র্যাপিড পাস কেনা যাবে।
What's Your Reaction?