ঈদের ছুটি আর বৃষ্টিতে ঢাকার বায়ু আজও ‘সহনীয়’
আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সারা দেশে। ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। ঢাকা শহর অনেকটাই এখন ফাঁকা। আবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। ফলে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। আজও এই শহরের বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে। বায়ুদূষণ তালিকায় দিল্লির স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আরও পড়ুনবায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়েবায়ুদূষণের কারণে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি বুধবার (২৭ মে) সকাল ৯টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। এর আগে মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৭ মিনিটের দিকেও ঢাকা শহরের বায়ুর মান একই পর্যায়ে ছিল। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হি
আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সারা দেশে। ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে।
ঢাকা শহর অনেকটাই এখন ফাঁকা। আবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। ফলে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। আজও এই শহরের বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে। বায়ুদূষণ তালিকায় দিল্লির স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন
বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে
বায়ুদূষণের কারণে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি
বুধবার (২৭ মে) সকাল ৯টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। এর আগে মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৭ মিনিটের দিকেও ঢাকা শহরের বায়ুর মান একই পর্যায়ে ছিল।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসএনআর/এমএস
What's Your Reaction?