ঈদের দিনই সন্তানসহ প্রাণ গেল দম্পতির

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনই একই পরিবারের। তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কলারদোয়ানিয়া ইউনিয়নের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) এবং তাদের সন্তান আরমান (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান। আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫ পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, ব

ঈদের দিনই সন্তানসহ প্রাণ গেল দম্পতির

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনই একই পরিবারের। তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলারদোয়ানিয়া ইউনিয়নের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) এবং তাদের সন্তান আরমান (১০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে পিরোজপুরের একই পরিবারের তিনজন। বাকি দুজন বাগেরহাটের চিতলমারী উপজেলার।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মো. তরিকুল ইসলাম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow