ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টম হাউস

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি সম্পর্কিত কাজ চালু রাখার জন্য দেশের সব কাস্টম হাউস ও স্টেশনগুলো খোলা থাকবে। ঈদের দিন ছাড়া সরকার ঘোষিত ছুটিতে আমদানি-রপ্তানিকারকরা সীমিত আকারে মালামাল ছাড় ও রপ্তানিতে জাহাজিকরণের কাজ করতে পারবেন। সোমবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টম হাউস

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি সম্পর্কিত কাজ চালু রাখার জন্য দেশের সব কাস্টম হাউস ও স্টেশনগুলো খোলা থাকবে। ঈদের দিন ছাড়া সরকার ঘোষিত ছুটিতে আমদানি-রপ্তানিকারকরা সীমিত আকারে মালামাল ছাড় ও রপ্তানিতে জাহাজিকরণের কাজ করতে পারবেন।

সোমবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে।

এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow