ঈদের দিন দুশ্চিন্তা বাড়াবে আবহাওয়া

পবিত্র ঈদুল আজহার আনন্দে আজ মুখর সারা দেশ। তবে উৎসবের এই দিনে স্বস্তির পাশাপাশি থাকছে একটুখানি দুশ্চিন্তাও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ও রাতের দিকে ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ঈদের আনন্দে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। দেশজুড়ে বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ জানি

ঈদের দিন দুশ্চিন্তা বাড়াবে আবহাওয়া

পবিত্র ঈদুল আজহার আনন্দে আজ মুখর সারা দেশ। তবে উৎসবের এই দিনে স্বস্তির পাশাপাশি থাকছে একটুখানি দুশ্চিন্তাও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ও রাতের দিকে ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ঈদের আনন্দে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

দেশজুড়ে বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ জানিয়েছেন, ঈদের দিন সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা কিংবা রাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow