‘ঈদের প্রকৃত আনন্দ অসহায় মানুষের মুখে হাসি ফোটানো’
ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শনিবার (১৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রচার দল সিলেট জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। মিফতাহ্ সিদ্দিকী বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের আহ্বায়ক রোটারিয়ান রাসেল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন আলী, সদস্য সচিব লায়েক আহমেদসহ স্থানীয় বিএ
ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
শনিবার (১৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রচার দল সিলেট জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের আহ্বায়ক রোটারিয়ান রাসেল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন আলী, সদস্য সচিব লায়েক আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
What's Your Reaction?