ঈদের ফিরতি যাত্রা : আজ বিক্রি হচ্ছে দ্বিতীয় দিনের টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে শুক্রবার (২২ মে) বিক্রি করা হচ্ছে আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (২১ মে) থেকে। ওইদিন বিক্রি করা হয়েছে ৩১ মে যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের যাত্রার টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে। এর আগে

ঈদের ফিরতি যাত্রা : আজ বিক্রি হচ্ছে দ্বিতীয় দিনের টিকিট
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে শুক্রবার (২২ মে) বিক্রি করা হচ্ছে আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (২১ মে) থেকে। ওইদিন বিক্রি করা হয়েছে ৩১ মে যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের যাত্রার টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে। এর আগে গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিটও বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ও ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow