ঈদে অবিবাহিতদের প্রবেশ নিষেধ

আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে আরটিভি। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে নাটকটি। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানহা তাসনিয়া। নাটকটি রচনা করেছেন শামীম সিকদার এবং পরিচালনা করেছেন সোহেল হাসান। গল্পটি আবর্তিত হয়েছে মধ্যবয়সী প্রবাসফেরত আবুল বাসারকে ঘিরে। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে সময়মতো বিয়ে করা হয়নি তার। দেশে ফিরে সুন্দরী ও সরল মেয়ে সাবিনাকে দেখে হঠাৎ করেই তাকে বিয়ে করে ফেলেন বাসার। বয়সের ব্যবধান অনেক হলেও স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন তিনি। বরং সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীল আচরণে পরিণত হয়। স্ত্রীকে চোখের আড়াল করতে চান না বাসার। সবসময় তার খোঁজখবর রাখতে থাকেন এবং বাড়ির আশপাশেও অবিবাহিত কাউকে আসতে দিতে চান না। এমনকি বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড। বিষয়টি পরিবার ও আশপাশের মানুষের কাছে হাস্যরসেরও জন্ম দেয়। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও দ

ঈদে অবিবাহিতদের প্রবেশ নিষেধ

আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে আরটিভি। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে নাটকটি। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানহা তাসনিয়া।

নাটকটি রচনা করেছেন শামীম সিকদার এবং পরিচালনা করেছেন সোহেল হাসান।

গল্পটি আবর্তিত হয়েছে মধ্যবয়সী প্রবাসফেরত আবুল বাসারকে ঘিরে। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে সময়মতো বিয়ে করা হয়নি তার। দেশে ফিরে সুন্দরী ও সরল মেয়ে সাবিনাকে দেখে হঠাৎ করেই তাকে বিয়ে করে ফেলেন বাসার। বয়সের ব্যবধান অনেক হলেও স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন তিনি। বরং সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীল আচরণে পরিণত হয়।

স্ত্রীকে চোখের আড়াল করতে চান না বাসার। সবসময় তার খোঁজখবর রাখতে থাকেন এবং বাড়ির আশপাশেও অবিবাহিত কাউকে আসতে দিতে চান না। এমনকি বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড। বিষয়টি পরিবার ও আশপাশের মানুষের কাছে হাস্যরসেরও জন্ম দেয়।

তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি জানতে পেরে সাবিনাকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাসার। অতীতের ঘটনাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ভালোবাসা, সন্দেহ, হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত এই নাটকে দাম্পত্য সম্পর্কের নানা দিক উঠে এসেছে। নির্মাতাদের আশা, ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের জন্য হবে উপভোগ্য একটি আয়োজন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow