ঈদে টানা নয় দিনের ছুটি উপভোগ করছেন তুর্কিরা

ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি ঘোষণা করে তুরস্ক সরকার। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ঈদুল আজহার সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত প্রশাসনিক ছুটি যুক্ত করায় সরকারি কর্মচারীরা দীর্ঘ বিরতির সুযোগ পাবেন। তুরস্কে এবার ঈদুল আজহা পালিত হবে ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীদের ছুটি শুরু হবে ২৬ মে মঙ্গলবার দুপুর থেকে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার (২৫ মে) পূর্ণ দিবস এবং মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত প্রশাসনিক ছুটি দেওয়া হবে। এরপর শুরু হবে ঈদের মূল সরকারি ছুটি। এর সঙ্গে আগে ও পরে থাকা সাপ্তাহিক ছুটি (শনিবার-রবিবার) যোগ হওয়ায় পুরো ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ তৈরি হয়েছে। সরকার মনে করছে, দীর্ঘ এই ছুটির ফলে মানুষ সহজে নিজ নিজ শহর ও গ্রামের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণও বাড়বে। এতে অভ্যন্তরীণ পর্যটন খাত ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তুরস্কে ঈদুল আজহা, স্থানীয়ভাব

ঈদে টানা নয় দিনের ছুটি উপভোগ করছেন তুর্কিরা

ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি ঘোষণা করে তুরস্ক সরকার। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ঈদুল আজহার সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত প্রশাসনিক ছুটি যুক্ত করায় সরকারি কর্মচারীরা দীর্ঘ বিরতির সুযোগ পাবেন। তুরস্কে এবার ঈদুল আজহা পালিত হবে ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীদের ছুটি শুরু হবে ২৬ মে মঙ্গলবার দুপুর থেকে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার (২৫ মে) পূর্ণ দিবস এবং মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত প্রশাসনিক ছুটি দেওয়া হবে। এরপর শুরু হবে ঈদের মূল সরকারি ছুটি। এর সঙ্গে আগে ও পরে থাকা সাপ্তাহিক ছুটি (শনিবার-রবিবার) যোগ হওয়ায় পুরো ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ তৈরি হয়েছে।

সরকার মনে করছে, দীর্ঘ এই ছুটির ফলে মানুষ সহজে নিজ নিজ শহর ও গ্রামের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণও বাড়বে। এতে অভ্যন্তরীণ পর্যটন খাত ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

তুরস্কে ঈদুল আজহা, স্থানীয়ভাবে ‘কুরবান বায়রাম’ নামে পরিচিত, মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ সময় দেশজুড়ে ব্যাপক ভ্রমণ, পারিবারিক আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র : আরব নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow