ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার (১৪ মার্চ) ৮টা থেকে ফিরতি ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট পাওয়া যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের এই অগ্রিম টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। রেলওয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট। ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ কর
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার (১৪ মার্চ) ৮টা থেকে ফিরতি ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট পাওয়া যাচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের এই অগ্রিম টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট।
ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ক্রয়কৃত কোনো টিকিট রিফান্ড করা হবে না। তবে যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকেই সংগ্রহ করা যাবে।
What's Your Reaction?