ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। উৎসবের আনন্দ বাড়াতে চ্যানেলটি প্রচার করবে সাতটি ধারাবাহিক নাটক। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও বিনোদনে ভরপুর এসব নাটক ঈদের কয়েক দিনজুড়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। এই প্রথমবার ঈদে টিভি স্টেশনটি একসঙ্গে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক প্রচার করতে যাচ্ছে। নাটকগুলো হলো ‘ভাত হাসান’, ‘মোগো বাড়ি বরিশাল’, ‘কফিলের মেয়ে’, সাক্ষী মফিজ’, ‘ঝগড়াটে পরিবার’, ‘দিল মোহাব্বত’ ও ‘অবশেষে জিরো’। 'ভাত হাসান' নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া আক্তার প্রমুখ। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল ও পরিচালনায় রয়েছে সাইফ আহম্মেদ। রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম জুটি বেঁধে অভিনয় করেছেন 'মোগো বাড়ি বরিশাল' নাটকে । এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘কফিলের মেয়ে’ নাটকে দেখা যাবে জেবা জান্নাত ও সবুজ আহমেদকে। মীর সাব্বির-মায়মুনা মম জুটি বেঁধেছেন পাপ্পু রাজের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় ‘সাক্ষী মফিজ’ নাটকে। মাতিয়া বানু শুকুর রচনায় ও মোঃ রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। উৎসবের আনন্দ বাড়াতে চ্যানেলটি প্রচার করবে সাতটি ধারাবাহিক নাটক। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও বিনোদনে ভরপুর এসব নাটক ঈদের কয়েক দিনজুড়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। এই প্রথমবার ঈদে টিভি স্টেশনটি একসঙ্গে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক প্রচার করতে যাচ্ছে। নাটকগুলো হলো ‘ভাত হাসান’, ‘মোগো বাড়ি বরিশাল’, ‘কফিলের মেয়ে’, সাক্ষী মফিজ’, ‘ঝগড়াটে পরিবার’, ‘দিল মোহাব্বত’ ও ‘অবশেষে জিরো’।
'ভাত হাসান' নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া আক্তার প্রমুখ। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল ও পরিচালনায় রয়েছে সাইফ আহম্মেদ। রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম জুটি বেঁধে অভিনয় করেছেন 'মোগো বাড়ি বরিশাল' নাটকে । এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘কফিলের মেয়ে’ নাটকে দেখা যাবে জেবা জান্নাত ও সবুজ আহমেদকে। মীর সাব্বির-মায়মুনা মম জুটি বেঁধেছেন পাপ্পু রাজের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় ‘সাক্ষী মফিজ’ নাটকে। মাতিয়া বানু শুকুর রচনায় ও মোঃ রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিমা বৃষ্টি জুটিকে দেখা যাবে ‘ঝগড়াটে পরিবার’ নাটকে। অরন্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় জাকিয়া বারী মম-আরফান আহমেদ অভিনয় করেছে ‘দিল মোহাব্বত’ নাটকে। অন্যদিকে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘অবশেষে জিরো’ নামে একটি নাটক। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ।
What's Your Reaction?