ঈদে বড় চমক নিয়ে ফিরছেন ওমর সানী

এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন ধরেই লাইট-ক্যামেরার জগত থেকে কিছুটা দূরে আছেন তিনি। বর্তমানে ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেতা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড় চমক নিয়ে ফিরছেন তিনি ভক্তদের কাছে। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু নতুন চলচ্চিত্র। সেই তালিকায় যুক্ত হয়েছে ওমর সানী অভিনীত নতুন সিনেমা ‘শিরোনাম’। ইতোমধ্যে এই ছবির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান নির্মাতা। গল্পের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু ইঙ্গিত দিয়ে বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন নিরব। এছাড়া আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করেছেন। যদিও তাদের নাম এখনই প্রকাশ করা হয়নি। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভ

ঈদে বড় চমক নিয়ে ফিরছেন ওমর সানী

এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন ধরেই লাইট-ক্যামেরার জগত থেকে কিছুটা দূরে আছেন তিনি। বর্তমানে ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেতা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড় চমক নিয়ে ফিরছেন তিনি ভক্তদের কাছে। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু নতুন চলচ্চিত্র। সেই তালিকায় যুক্ত হয়েছে ওমর সানী অভিনীত নতুন সিনেমা ‘শিরোনাম’। ইতোমধ্যে এই ছবির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান নির্মাতা।

গল্পের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু ইঙ্গিত দিয়ে বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন নিরব। এছাড়া আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করেছেন। যদিও তাদের নাম এখনই প্রকাশ করা হয়নি।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

এ আগে ‘কিলহিম’ সিনেমায় দেখা গিয়েছিলো ওমর সানীকে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow