ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের ভূয়সী প্রশংসা আইজিপির

বাংলাদেশ নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে আইজিপি নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন আইজিপি। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করার এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা প্রদান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রতিপালনের নির্দেশ দেন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আই

ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের ভূয়সী প্রশংসা আইজিপির

বাংলাদেশ নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে আইজিপি নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন আইজিপি।

jagonews24

একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করার এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা প্রদান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রতিপালনের নির্দেশ দেন।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow