ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, শিগগির কারা মুক্তির নির্দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে। মুক্তির আদেশ পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন- ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক। রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকারের বিশেষ বিবেচনায় চারজনের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে। টিটি/এমআরএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।
মুক্তির আদেশ পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন- ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সরকারের বিশেষ বিবেচনায় চারজনের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।
টিটি/এমআরএম
What's Your Reaction?