ঈদ-গ্রীষ্মকালীন ছুটিতে ২৪ মে থেকে বন্ধ হচ্ছে রাবির আবাসিক হল
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ আগামী ২৪ মে থেকে বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হলসমূহ আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৫ জুন সকাল ৮টায় খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশেষ পরিস্থিতির কারণে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে চাইলে তাকে স্ব-স্ব হল প্রাধ্যক্ষ বরাবর অবস্থানের কারণ ও সময়কাল উল্লেখ করে আগামী ২০ মের মধ্যে আবেদন করতে হবে। এর আগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৪ মে থেকে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমএন/এএসএম
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ আগামী ২৪ মে থেকে বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হলসমূহ আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৫ জুন সকাল ৮টায় খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশেষ পরিস্থিতির কারণে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে চাইলে তাকে স্ব-স্ব হল প্রাধ্যক্ষ বরাবর অবস্থানের কারণ ও সময়কাল উল্লেখ করে আগামী ২০ মের মধ্যে আবেদন করতে হবে।
এর আগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৪ মে থেকে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমএন/এএসএম
What's Your Reaction?