ঈদ নাটকে এগিয়ে পারিবারিক গল্প

ঈদ মানেই টেলিভিশন ও ইউটিউবভিত্তিক নাটকের জমজমাট আয়োজন। প্রতি বছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে শতাধিক নাটক। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হয়েছেন। রোমান্টিক, কমেডি কিংবা সামাজিক নানা গল্পের নাটক থাকলেও দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল পারিবারিক আবেগঘন গল্পের নাটকগুলো। গত বছরের ধারাবাহিকতা ধরে এবারও পরিবার, সম্পর্কের টানাপোড়েন এবং মায়া-ভালোবাসা কেন্দ্র করে নির্মিত নাটকগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। ঈদের নাটকে বরাবরই পরিবারকেন্দ্রিক গল্পের একটি আলাদা আবেদন থাকে। বাস্তব জীবনের সম্পর্ক, অভিমান, ভুল বোঝাবুঝি কিংবা ভালোবাসার গল্প যখন নাটকের পর্দায় ফুটে ওঠে, তখন দর্শক সহজেই নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান। তাই নির্মাতারাও এবারের ঈদে পরিবারকে ঘিরে নানা গল্প তুলে ধরেছেন। কোথাও বাবা-মেয়ের সম্পর্ক, কোথাও ভাই-বোনের মায়া, আবার কোথাও দাম্পত্য জীবনের ছোটখাটো টানাপোড়েন—এসব বিষয়ই হয়ে উঠেছে নাটকের মূল উপজীব্য। তবে এবারের অধিকাংশ নাটকে দেখা গেছে পারিবারিক সংকটের গল্প, যা শেষ পর্যন্ত মিলনের বার্তা দেয়। গল্পের শুরুতে দ্বন্দ্ব, ভুল বোঝাব

ঈদ নাটকে এগিয়ে পারিবারিক গল্প

ঈদ মানেই টেলিভিশন ও ইউটিউবভিত্তিক নাটকের জমজমাট আয়োজন। প্রতি বছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে শতাধিক নাটক। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হয়েছেন। রোমান্টিক, কমেডি কিংবা সামাজিক নানা গল্পের নাটক থাকলেও দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল পারিবারিক আবেগঘন গল্পের নাটকগুলো। গত বছরের ধারাবাহিকতা ধরে এবারও পরিবার, সম্পর্কের টানাপোড়েন এবং মায়া-ভালোবাসা কেন্দ্র করে নির্মিত নাটকগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

ঈদের নাটকে বরাবরই পরিবারকেন্দ্রিক গল্পের একটি আলাদা আবেদন থাকে। বাস্তব জীবনের সম্পর্ক, অভিমান, ভুল বোঝাবুঝি কিংবা ভালোবাসার গল্প যখন নাটকের পর্দায় ফুটে ওঠে, তখন দর্শক সহজেই নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান। তাই নির্মাতারাও এবারের ঈদে পরিবারকে ঘিরে নানা গল্প তুলে ধরেছেন। কোথাও বাবা-মেয়ের সম্পর্ক, কোথাও ভাই-বোনের মায়া, আবার কোথাও দাম্পত্য জীবনের ছোটখাটো টানাপোড়েন—এসব বিষয়ই হয়ে উঠেছে নাটকের মূল উপজীব্য। তবে এবারের অধিকাংশ নাটকে দেখা গেছে পারিবারিক সংকটের গল্প, যা শেষ পর্যন্ত মিলনের বার্তা দেয়। গল্পের শুরুতে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকলেও শেষদিকে সম্পর্কের উষ্ণতা ফিরে আসে। এমন গল্পগুলো দর্শকের মনে ইতিবাচক অনুভূতি জাগায়। ঈদের আনন্দঘন সময়ে এমন আবেগঘন গল্প দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে।

অন্যদিকে রোমান্টিক ও কমেডি ধাঁচের নাটকও ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। তরুণ দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এসব নাটকে ছিল প্রেম, হাস্যরস ও হালকা বিনোদনের ছোঁয়া। তবে এসব গল্পের মধ্যেও অনেক ক্ষেত্রে পরিবারকে কেন্দ্র করেই গল্পের মোড় ঘুরেছে। ফলে বিনোদনের পাশাপাশি পারিবারিক মূল্যবোধও উঠে এসেছে নাটকের পর্দায়।

নির্মাতাদের মতে, বর্তমান সময়ের ব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্ত কমে গেছে। তাই নাটকের গল্পে পরিবারকে গুরুত্ব দিয়ে দর্শকদের আবেগের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন তারা। এ ধরনের গল্প দর্শকদের সহজেই স্পর্শ করে এবং দীর্ঘদিন মনে থাকে।

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও এবারের ঈদের নাটকগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির পর অল্প সময়েই অনেক নাটক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকগুলোর বিভিন্ন দৃশ্য, সংলাপ ও গান নিয়ে আলোচনা হয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মধ্যে বেশি সাড়া ফেলেছে।

এবারের ঈদে দর্শককে আবেগে ভাসিয়েছে ‘ফ্যামিলি ম্যান’ নাটকটি। ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে জুটি করে এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে এ নির্মাতার ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকগুলোয় দেখা যায় এ জুটিকে। তাদের অভিনীত আগের দুটি নাটক ছিল পারিবারিক গল্পে, যা দর্শককে কাঁদিয়েছিল। এবার এ জুটির ‘ফ্যামিলি ম্যান’ নাটকটিও একই পথে হেঁটেছে। দর্শককে ভাসিয়েছে আবেগে। নাটকটির গল্পে দেখা যায়, মামুন (জোভান) ও নীলু (তটিনী) একে অপরকে ভালোবাসে। নীলুর মা-বাবা ধনী। অন্যদিকে পিতৃহীন গরিব ঘরের সন্তান মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। এ বেতনে সে গ্রামে থাকা তার পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করে, কিন্তু নিজের জন্য কিছুই কেনে না। বাড়ি এলে মা জিজ্ঞেস করলে, কিনেছিল কিন্তু আনতে মনে নেই বলে মিথ্যা বলে মামুন। মা ঠিকই বুঝে এবং ঈদের দিন মা মামুনকে পাঞ্জাবি বের করে দেয়, যা ডিম বিক্রি করার টাকা দিয়ে কিনেছে মামুনের মা। এ দৃশ্য প্রত্যেক দর্শককে কাঁদিয়েছে—এমনটাই জানা গেছে নাটকটির মন্তব্যের ঘর থেকে। এতে মায়ের চরিত্রে অভিনয় করেন গুণী অভিনেত্রী মনিরা মিঠু। এ ছাড়া এবারের ঈদের দর্শক আগ্রহে রয়েছে এ নির্মাতার আরও একটি নাটক ‘ভেজা চোখ’। খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এ নাটকে আরও অভিনয় করেছেন ড. এজাজ, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাসার, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

দর্শক আগ্রহের তালিকায় রয়েছে খালাতো ভাই-বোনের প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘তোমাকে চাই’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম। এরপর ‘ডিয়ার ফ্যামিলি’ নামের নাটকটিও লক্ষাধিক দর্শক দেখেছেন ও নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন। গল্পে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাসার। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন। অন্যদিকে মোশাররফ করিম অভিনীত ‘জামাই টক্কর’ নাটকটিও ৫০ লাখের বেশি দর্শক এখন পর্যন্ত দেখেছেন। এক পরিবারের দুই জামাইকে ঘিরে এর গল্প। এতে অন্য দুই জামাই চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান। দর্শক পছন্দের তালিকায় রয়েছে ‘আপনজন’ নাটকটি। এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, জোভান, নাজনীন নীহা, সায়েম সামাদ, ফাতেমা হীরা, সাব্বির আহমেদসহ একঝাঁক অভিনয়শিল্পী। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এ ছাড়া আরও অনেক নাটক এবার দর্শক আগ্রহে রয়েছে, এসব নাটকে প্রাধান্য পেয়েছে পরিবারের গল্প।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow