ঈদ শেষে ফের কর্মব্যস্ত জীবনে, গাবতলীতে ভিড়

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদে টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত। তাই কর্মস্থলে যোগ দিতে আগেই ফিরছে মানুষ। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে গাবতলীতে। রোববার (৩১ মে) গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল মোড় এলাকায় দূরপাল্লার বাস পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালের বিপরীত পাশে একের পর এক দূরপাল্লার গাড়ি এসে দাঁড়াচ্ছে। এরপর গাড়ি থেকে নেমেই যে-যার মতো গন্তব্যে ছুটছেন। কেউ চেপে বসছেন গণপরিবহনে, কেউ গ্যাসচালিত সিএনজিতে। দূরপাল্লার বাস থেকে যাত্রী নামতেই গন্তব্য শুনতে ব্যস্ত হয়ে উঠছেন সিএনজিচালকরা। বগুড়া রুটে চলাচলকারী মানিক এক্সপ্রেসের চালক মো. আব্দুল মতিন বলেন, ‘আজ যাত্রীর চাপ আছে। তবে বিকেলের পর থেকে আরও চাপ বাড়বে। এখন যে যাত্রী আসছে, সব অগ্রীম টিকিটের। আমাদের গাড়িতে আগামী শনিবার পর্যন্ত অগ্রীম টিকিট বুক দেওয়া আছে। আজ থেকে যত গাড়ি আসবে সব যাত্রী পুরো করে আসবে।’ ফিরতি পথে কোনো ভোগান্তি ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকাল সাড়ে ৭টায়

ঈদ শেষে ফের কর্মব্যস্ত জীবনে, গাবতলীতে ভিড়

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদে টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত। তাই কর্মস্থলে যোগ দিতে আগেই ফিরছে মানুষ। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে গাবতলীতে।

রোববার (৩১ মে) গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল মোড় এলাকায় দূরপাল্লার বাস পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালের বিপরীত পাশে একের পর এক দূরপাল্লার গাড়ি এসে দাঁড়াচ্ছে। এরপর গাড়ি থেকে নেমেই যে-যার মতো গন্তব্যে ছুটছেন। কেউ চেপে বসছেন গণপরিবহনে, কেউ গ্যাসচালিত সিএনজিতে। দূরপাল্লার বাস থেকে যাত্রী নামতেই গন্তব্য শুনতে ব্যস্ত হয়ে উঠছেন সিএনজিচালকরা।

jagonews24

বগুড়া রুটে চলাচলকারী মানিক এক্সপ্রেসের চালক মো. আব্দুল মতিন বলেন, ‘আজ যাত্রীর চাপ আছে। তবে বিকেলের পর থেকে আরও চাপ বাড়বে। এখন যে যাত্রী আসছে, সব অগ্রীম টিকিটের। আমাদের গাড়িতে আগামী শনিবার পর্যন্ত অগ্রীম টিকিট বুক দেওয়া আছে। আজ থেকে যত গাড়ি আসবে সব যাত্রী পুরো করে আসবে।’

ফিরতি পথে কোনো ভোগান্তি ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকাল সাড়ে ৭টায় বগুড়া থেকে গাড়ি ছেড়েছি, বেলা সাড়ে ১১টার আগেই ঢাকা চলে আসছি।’

চাঁদনী ট্রাভেলসের চালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মোটামুটি আজ যাত্রীর চাপ আছে। গাড়ি পুরো করে নিয়ে আসছি। সব যাত্রী অগ্রীম টিকিটের। তবে ঈদ উপলক্ষে যে যাত্রীর চাপ হয়, সেই চাপ আজ নেই। আগামীকাল যাত্রীর চাপ বাড়বে।’

jagonews24

পাটুরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে টেকনিক্যাল মোড়ে এসেছে সেলফি পরিবহনের একটি গাড়ি। এই গাড়ির চালকের সহকারী বললেন, ‘ঘাটে যাত্রীর চাপ আছে। সব গাড়ি পুরা করে আসছে।’

সেলফি পরিবহনে ঢাকায় এসেছেন তুষার। পাবনা থেকে আরিচা হয়ে এসেছেন তিনি। তুষার বলেন, ‘সকালের ট্রিপে আসছি, তাই যাত্রীর চাপ কিছুটা কম ছিল। আসতে কোনো সমস্যা হয়নি।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পাবনা থেকে আসছি। আরিচাঘাট পার হওয়ার পর সেলফিস্ট্যান্ড পর্যন্ত সবসময় ২০ টাকা ভাড়া। আজ ৩০ টাকা নিয়েছে। আবার সেলফি পরিবহনে ঢাকা পর্যন্ত ভাড়া ভাড়া সবসময় ১৮০ টাকা। তবে আজ যার কাছ থেকে যেমন পারছে ২০-৩০ টাকা বেশি নিচ্ছে। বেশি নেওয়ার কারণ জানতে চাইলে বলছে ঈদের সময় ফাঁকা গাড়ি নিয়ে আসতে হচ্ছে।’

বগুড়া থেকে ঢাকায় এসেছেন মেহেদী। তিনি বলেন, ‘ভালোভাবেই চলে আসতে পেরেছি। যাওয়ার সময়ে একটু ভোগান্তি ছিল। তবে আসার সময় এক ঘণ্টা আগেই চলে আসতে পেরেছি।’

গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছিলেন লাখো মানুষ।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন।

কেআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow