ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু, উপজেলা জুড়ে শোকের ছায়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) ইন্তেকাল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে নির্বাচনী কাজে বের হওয়ার সময় হঠাৎ স্ট্রোক করলে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম বাবর আলী। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মামুন খোকন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শোকবার্তায় তিনি বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আঠারবাড়ী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচার কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন খোকন। তার

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু, উপজেলা জুড়ে শোকের ছায়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) ইন্তেকাল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে নির্বাচনী কাজে বের হওয়ার সময় হঠাৎ স্ট্রোক করলে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম বাবর আলী। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মামুন খোকন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শোকবার্তায় তিনি বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আঠারবাড়ী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচার কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন খোকন। তার মৃত্যু শুধু দলের জন্য নয়, ব্যক্তিগতভাবেও আমার জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।”তিনি আরও বলেন, “গত রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আমার সঙ্গে থেকে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা, সততা ও ত্যাগ ছিল অনন্য। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন।”

এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মৃত্যুর খবরে ঈশ্বরগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তার রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। শোকাহত স্বজন ও সহকর্মীদের অশ্রুসজল চোখে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মরহুম আব্দুল্লাহ আল মামুন খোকনের জানাজার নামাজ আজ সোমবার রাত ৯টা ঘটিকায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow