ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযান, আটক দুই ট্রাক গাছের গুঁড়ি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা গাছের গুঁড়ি নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেওয়ায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রোববার (১ ফেব্রুয়ারি/২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অংশ নেয়। এর আগে গত ২৭ জানুয়ারি মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করা হয়। তবে নির্ধারিত সময় পার হওয়ার চার দিন পরও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন এড়াতে প্রশাসনের
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা গাছের গুঁড়ি নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেওয়ায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি/২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অংশ নেয়। এর আগে গত ২৭ জানুয়ারি মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করা হয়। তবে নির্ধারিত সময় পার হওয়ার চার দিন পরও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে চার দিন আগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু করাতকল মালিক ও গাছের বেপারিরা তা অমান্য করায় আজ অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?