উখিয়ায় ৭ শতাধিক রোহিঙ্গা আটক
নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যেতে পারে। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।
নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।
What's Your Reaction?