উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার দুজন রিমান্ড শেষে কারাগারে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন এফসিএস সদস্য সন্দেহে গ্রেফতার তাহসীনকে কারাগারে পাঠানোর নির্দেশ মামলার তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরও তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ভাষ্য, গত ৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টে

উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার দুজন রিমান্ড শেষে কারাগারে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরও তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের ভাষ্য, গত ৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’র সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে গ্রেফতার করা হয়।

এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে রিমান্ড শেষে গত বুধবার (৮ জুলাই) কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকা থেকে এফসিএসের সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow