উচ্চ সিসির গাড়ির অগ্রিম কর বাড়ছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানো হতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হতে পারে। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে। আরও পড়ুন দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে কর-শুল্ক ছাড়ের উদ্যোগ তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হচ্ছে। ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম কর বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হচ্ছে। একইভাবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এ

উচ্চ সিসির গাড়ির অগ্রিম কর বাড়ছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানো হতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হতে পারে। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে।

তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হচ্ছে। ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম কর বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হচ্ছে। একইভাবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে।

এ ছাড়া বর্তমানে সাড়ে ৩ হাজার সিসির বেশি সব ধরনের গাড়ির জন্য ২ লাখ টাকা অগ্রিম কর নির্ধারিত থাকলেও আগামী অর্থবছরে এ শ্রেণিতে নতুন স্তরভিত্তিক কাঠামো চালু করা হচ্ছে। এর আওতায় সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৪ লাখ টাকা এবং সাড়ে ৪ হাজার সিসির বেশি ক্ষমতার গাড়ির জন্য ৫ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।

অন্যপক্ষে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানো হতে পারে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।

এদিকে বৈদ্যুতিক মোটরযানকে নতুন করে অগ্রিম করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে ২০১ থেকে ৩০০ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটরযানের জন্য ৫০ হাজার টাকা, ৩০১ থেকে ৪০০ কিলোওয়াট ক্ষমতার মোটরযানের জন্য ৭৫ হাজার টাকা এবং ৪০১ কিলোওয়াটের বেশি ক্ষমতার মোটরযানের জন্য ১ লাখ টাকা অগ্রিম কর আরোপ করা হতে পারে।

এমএএস/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow