উচ্ছেদ অভিযানের খবরে মিরপুর-১০ ফুটপাতের দোকান উধাও

উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার খবর পেয়ে মিরপুর-১০ এলাকার ফুটপাতের সব দোকানপাট হঠাৎ উধাও হয়ে গেছে। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে নিজেদের ফুটপাতের দোকান গুটিয়ে নিয়েছেন মিরপুর-১০ এলাকার ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) দুপুরে মিরপুর-১০ গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতের সব দোকান ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন। শাহ আলী মার্কেট, মিরপুর গোলচত্বর, হোপ মার্কেট ও তার বিপরীত পাশের দোকানগুলোও একইভাবে গুটিয়ে নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ থেকে হোম মার্কেট এলাকা পর্যন্ত ফুটপাতে থাকা সব দোকান ঘুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। শাহ আলী মার্কেট, মিরপুর গোলচত্বর, হোপ মার্কেট ও হোপ মার্কেটের বিপরীত পাশের সব দোকানগুলো ঘুটিয়ে নিয়েছেন তারা। প্রসঙ্গত, ডিএনসিসির মিরপুর-১০ হোপ মার্কেট থেকে মিরপুর-১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে দুপুর ৩টায় অভিযান শুরু হওয়ার কথা ছিল। অভিযানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও উপস্থিত থাকবেন। তবে ব্যবসায়ীরা তার আগেই নিজেদের দায়িত্বে দোকান সরিয়ে ফেলেছেন। এদিকে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান শুরু হয়নি। ইএইচটি/এমএএইচ/

উচ্ছেদ অভিযানের খবরে মিরপুর-১০ ফুটপাতের দোকান উধাও

উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার খবর পেয়ে মিরপুর-১০ এলাকার ফুটপাতের সব দোকানপাট হঠাৎ উধাও হয়ে গেছে। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে নিজেদের ফুটপাতের দোকান গুটিয়ে নিয়েছেন মিরপুর-১০ এলাকার ব্যবসায়ীরা।

রোববার (২৯ মার্চ) দুপুরে মিরপুর-১০ গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতের সব দোকান ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন। শাহ আলী মার্কেট, মিরপুর গোলচত্বর, হোপ মার্কেট ও তার বিপরীত পাশের দোকানগুলোও একইভাবে গুটিয়ে নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ থেকে হোম মার্কেট এলাকা পর্যন্ত ফুটপাতে থাকা সব দোকান ঘুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। শাহ আলী মার্কেট, মিরপুর গোলচত্বর, হোপ মার্কেট ও হোপ মার্কেটের বিপরীত পাশের সব দোকানগুলো ঘুটিয়ে নিয়েছেন তারা।

প্রসঙ্গত, ডিএনসিসির মিরপুর-১০ হোপ মার্কেট থেকে মিরপুর-১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে দুপুর ৩টায় অভিযান শুরু হওয়ার কথা ছিল। অভিযানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও উপস্থিত থাকবেন। তবে ব্যবসায়ীরা তার আগেই নিজেদের দায়িত্বে দোকান সরিয়ে ফেলেছেন। এদিকে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান শুরু হয়নি।

ইএইচটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow