উজানের ঢলে ফুলছে পদ্মা, পাঁচ দিনে পানি বাড়ল ৭৪ সেন্টিমিটার 

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। টানা পাঁচ দিনের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ৭৪ সেন্টিমিটার বেড়েছে। একই সঙ্গে বারনই নদীতেও উল্লেখযোগ্য পানি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। যদিও দুটি নদীর পানিই এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর জানান, রামপুরা-বোয়ালিয়া গেজ স্টেশনের তথ্য অনুযায়ী, ৯ জুলাই সকাল ৬টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৩৪ মিটার। এরপর প্রতিদিনই পানি বাড়তে থাকে। ১০ জুলাই তা দাঁড়ায় ১০ দশমিক ৪০ মিটার, ১১ জুলাই ১০ দশমিক ৫৭ মিটার, ১২ জুলাই ১০ দশমিক ৮৫ মিটার এবং ১৩ জুলাই সকাল ৬টায় ১১ দশমিক ০৮ মিটারে পৌঁছায়। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে নদীর পানির উচ্চতা বেড়েছে ৭৪ সেন্টিমিটার। পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬ দশমিক ৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে বন্যার আশঙ্কা না থাকলেও উজানের ঢল অব্যাহত থাকলে

উজানের ঢলে ফুলছে পদ্মা, পাঁচ দিনে পানি বাড়ল ৭৪ সেন্টিমিটার 

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। টানা পাঁচ দিনের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ৭৪ সেন্টিমিটার বেড়েছে। একই সঙ্গে বারনই নদীতেও উল্লেখযোগ্য পানি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। যদিও দুটি নদীর পানিই এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর জানান, রামপুরা-বোয়ালিয়া গেজ স্টেশনের তথ্য অনুযায়ী, ৯ জুলাই সকাল ৬টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৩৪ মিটার। এরপর প্রতিদিনই পানি বাড়তে থাকে। ১০ জুলাই তা দাঁড়ায় ১০ দশমিক ৪০ মিটার, ১১ জুলাই ১০ দশমিক ৫৭ মিটার, ১২ জুলাই ১০ দশমিক ৮৫ মিটার এবং ১৩ জুলাই সকাল ৬টায় ১১ দশমিক ০৮ মিটারে পৌঁছায়। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে নদীর পানির উচ্চতা বেড়েছে ৭৪ সেন্টিমিটার। পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬ দশমিক ৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে বন্যার আশঙ্কা না থাকলেও উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে নওহাটা গেজ স্টেশনের তথ্য বলছে, বারনই নদীতেও দ্রুত পানি বাড়ছে। ৯ জুলাই সকাল ৬টায় নদীটির পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৩৬ মিটার। ১৩ জুলাই একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ১৩ দশমিক ২৪ মিটারে। অর্থাৎ পাঁচ দিনে নদীটির পানি বেড়েছে ১ দশমিক ৮৮ মিটার। বারনই নদীর বিপৎসীমা ১৩ দশমিক ৯৬ মিটার হওয়ায় বর্তমানে পানি বিপৎসীমার মাত্র ৭২ সেন্টিমিটার নিচে রয়েছে।

নদীর পানি বাড়তে শুরু করায় পদ্মার বুকে জেগে থাকা নিম্নাঞ্চলের বিভিন্ন চর ও নিচু এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে চরাঞ্চলের কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow