উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালক ও আহত-৫ জন। সুত্রে জানা যায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্পের সামনে BMF ঢাকা মেট্রো ব-১১-৭২৯৫ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি অটো রিকশা ও একটি ট্রাক যার নাম্বার যশোর ট-১১-২৯৩৬ এর পিছনে ধাক্কা দেয়। ট্রাকের আংশিক ক্ষতি হলেও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাস ও রিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হয়। থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ এবং স্থানীয়দের সাহায়তায় আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রিকশা চালক মোশাররফ হোসেন(৬১) কে কর্তব্যরত ডাঃ পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করনে। এছাড়া আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন এবং উজিরপুর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীণ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালক ও আহত-৫ জন।
সুত্রে জানা যায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্পের সামনে BMF ঢাকা মেট্রো ব-১১-৭২৯৫ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি অটো রিকশা ও একটি ট্রাক যার নাম্বার যশোর ট-১১-২৯৩৬ এর পিছনে ধাক্কা দেয়। ট্রাকের আংশিক ক্ষতি হলেও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে বাস ও রিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হয়। থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ এবং স্থানীয়দের সাহায়তায় আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
এরমধ্যে রিকশা চালক মোশাররফ হোসেন(৬১) কে কর্তব্যরত ডাঃ পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করনে।
এছাড়া আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন এবং উজিরপুর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীণ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।
What's Your Reaction?