উজেবিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো

কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। এ নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি রোনালদো এবং পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকে। এমনকি দাবি উঠেছিল, রোনালদোকে সেরা একাদশেও না রাখার জন্য। সমালোচকরা বলছিলেন, রোনালদো একাদশে থাকাটাই পর্তুগালের জন্য বড় সমস্যা। কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ কারো কথায় কান দিলেন না। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোকেই রাখলেন একাদশে। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নিলেন না সিআর সেভেন। শুধু তাই নয়, সমালোচনাকদেরও মুখ বন্ধ করে দিলেন দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। সে সঙ্গে ইতিহাসও গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। টানা ৬টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারের কৃতিত্ব অর্জন করলেন তিনি। লিওনেল মেসিরা হয়তো সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেন, কিন্তু রোনালদোর মত টানা ৬ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারবে না। আইএইচএস/

উজেবিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো

কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। এ নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি রোনালদো এবং পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকে। এমনকি দাবি উঠেছিল, রোনালদোকে সেরা একাদশেও না রাখার জন্য। সমালোচকরা বলছিলেন, রোনালদো একাদশে থাকাটাই পর্তুগালের জন্য বড় সমস্যা।

কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ কারো কথায় কান দিলেন না। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোকেই রাখলেন একাদশে। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নিলেন না সিআর সেভেন। শুধু তাই নয়, সমালোচনাকদেরও মুখ বন্ধ করে দিলেন দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।

সে সঙ্গে ইতিহাসও গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। টানা ৬টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারের কৃতিত্ব অর্জন করলেন তিনি। লিওনেল মেসিরা হয়তো সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেন, কিন্তু রোনালদোর মত টানা ৬ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারবে না।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow