উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাংলাদেশি ২ বন্ধুর মৃত্যু

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  নিহত হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সোমবার দুপুরে তাদের মৃত্যুর খবর জানতে পারে তাদের পরিবার। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতদের পরিবার।  বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাংলাদেশি ২ বন্ধুর মৃত্যু

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহত হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সোমবার দুপুরে তাদের মৃত্যুর খবর জানতে পারে তাদের পরিবার। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতদের পরিবার। 

বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow