উত্তরবঙ্গের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
জ্বালানি তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে জেল ও জরিমানা করার প্রতিবাদে কর্মবিরতি করেছে শ্রমিকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যানেজার, চালক ও সহকারী চালককে মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়াকে অপসারণ না করলে কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) দুপুর ২টা রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সামনে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে রোববার সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
এদিন বিকেল সোয়া ৩টায় বিপিসির আওতাধীন জ্বালানি তেল সরবরাহের তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর ইনচার্জ মো.আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিল। নীলফামারী জেল গেটে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়ির কেবি
জ্বালানি তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে জেল ও জরিমানা করার প্রতিবাদে কর্মবিরতি করেছে শ্রমিকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যানেজার, চালক ও সহকারী চালককে মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়াকে অপসারণ না করলে কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) দুপুর ২টা রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সামনে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে রোববার সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
এদিন বিকেল সোয়া ৩টায় বিপিসির আওতাধীন জ্বালানি তেল সরবরাহের তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর ইনচার্জ মো.আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিল। নীলফামারী জেল গেটে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়ির কেবিন খুলে কাজ করছিল।
এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং চালক সহকারি ইসতিয়াক ওরফে রিফাতকে ৬ মাসের কারাদণ্ড দেন। সেইসঙ্গে তিনজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু বলেন, অবিলম্বে তিন শ্রমিককে মুক্তি দিতে হবে। অভিযুক্ত নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়াকে অপসারণ করতে হবে। তা নাহলে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।