উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. সাগর মিয়া (২২), মো. আহাদ (২০), মো. ইকবাল হোসেন (২২), মো. সোলায়মান (২০), শাকিব (২৫), অনিক (১৯), মো. রাসেল (২৮), মো. রেজাউল (২৭), মামুনুর রশিদ (৩৪) ও শামসুজ্জামান (৩১)। উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৫ মে) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেআর/এএমএ

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. সাগর মিয়া (২২), মো. আহাদ (২০), মো. ইকবাল হোসেন (২২), মো. সোলায়মান (২০), শাকিব (২৫), অনিক (১৯), মো. রাসেল (২৮), মো. রেজাউল (২৭), মামুনুর রশিদ (৩৪) ও শামসুজ্জামান (৩১)।

উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৫ মে) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow